সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
জেলা প্রতিনিধি, হবিগঞ্জঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ওসমানী রোড হিরামিয়া গালস হাই স্কুলের পাশে অবস্থিত দারুল উলুম মাদরাসা ও এতিমখানা মার্কেটে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এই মার্কেটে অবস্থিত ডিভাইস ইলেকট্রনিক ওয়ার্কসপের ব্যবসায়ী দিপু মিয়ার দোকান বিছমিল্লাহ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ২আলী ট্রেডাস এর তিনটি রিকশা, একটি মোটরসাইকেল, ড্রিল মেশিন, ওয়ালডিং মেশিন, পেসার মেশিনসহ ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।ভোর রাতে নবীগঞ্জ দারুল উলুম মাদরাসা ও এতিমখানার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার হাত বাড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ।
এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ফায়ারম্যান ইসমাঈল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে সঠিক ভাবে তা বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি বিদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে।