ইজিবাইকের সাথে কাপড় পেচিয়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

 ইজিবাইকের সাথে কাপড় পেচিয়ে নারীর মৃত্যু

 

প্রতিনিধি/জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে অসাবধানতা বশত ইজিবাইকের (টমটম) মটরের সাথে পরনের কাপড় গলায় পেচিয়ে হাজেরা বিবি (৭০) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আবদুল ওয়াহিদের স্ত্রী। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের হাবিবনগর গ্রাম এলাকায়।

 

স্থানীয়রা জানান, ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার এ ঘটনা ঘটে। যদিও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনার শিকার হওয়া হতভাগ্য নারী হাজেরা বিবির মৃত্যু ঘোষণা করেছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, এটি অসাবধানতা বশত দুর্ঘটনা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31