জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: 7:27 PM, September 8, 2021

জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে প্রস্তাবিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশের ৩য় সাফারি পার্ক দ্রুত স্থাপনের দাবিতে ও এটি স্থাপনে বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে মানবন্ধন অনুষ্টিত হয়েছে।

 

বুধবার সকাল ১১ টায় উপজেলার বিজিবি ক্যাম্প চত্ত্বর ও ভবানীগঞ্জবাজার এলাকায় এ মানবন্ধন অনুষ্টিত হয়। এতে উপজেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্থরের সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি জুড়ীতে ৯৮০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়াকে স্বাগত জানিয়ে বলেন, এসি রুমে বসে যে সব পরিবেশবাদীরা পরিবেশের দোহাই দিয়ে উন্নয়নের বিরোধীতা করেন তারা দেশ ও জাতীর শত্রু। স্থানীয় ভাবে যে বা যাহারা এলাকার উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওদের সামাজিক ভাবে বয়কট করতে হবে।

 

বক্তারা আরো বলেন, জুড়ীতে এটি নির্মাণ হলে লাঠিটিলা সংরক্ষিত বন রক্ষার পাশাপাশি এ এলাকার মানুষের আর্ত সামাজিক উন্নয়ন হবে। মানুষের কর্মসংস্থানের মাধ্যমে এলাকার বেকারত্ব কমবে। এটি তৈরি হলে বনের জায়গা আরো সংরক্ষিত হবে।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ মূঈদ ফারুক এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক মিয়া, জাকির আহমদ কালা, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031