সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সড়ক দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
গতকাল রোববার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজি-ফোরষ্ট্রোক (নং-সিলেট থ ১১-৭৭৮৯) কৈতক নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে।
এতে গুরুতর আহত যাত্রী জাবেদ আহমদ (২৮), খোকন মিয়া(২৪), লেচু মিয়া(৩৩) ও সালেহ আহমদ(৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মামুনসহ অন্যান্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত সিএনজি ও মোটারসাইকেল জব্ধ করেছে
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |