সিলেট |
প্রকাশিত: 9:42 PM, March 2, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। ২ মার্চ সোমবার দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিন করে মতবিনিময় সভায় মিলিত হয়।
এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। #