সিলেট |
প্রকাশিত: 7:24 PM, March 9, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমির কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ হয়েছে। ৯ মার্চ সোমবার পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক কুশল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক শংকর রায়, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক হীরা মোহন দেব, জগন্নাথপুর আর্টস্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল প্রমূখ।