সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২
প্রতিনিধি/জুড়ীঃঃ মৌলভীবাজারের জুড়ীতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ও বন্যায় ক্ষতিগ্রস্থ ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যার শুরু থেকে তিনি এলাকায় অবস্থান করে ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৮ হাজার পরিবারকে ইতিপূর্বে খাদ্য সহায়তা করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন বলেন, বন্যার শুরু থেকে জুড়ী-বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮ হাজার পরিবারের মাঝে ইতিমধ্যে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। আজকে (শুক্রবার) ২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। এছাড়াও আরো ৪ হাজার পরিবারকে সহায়তার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||