যুক্তরাষ্ট্রে আমাদের সিনেমাটি এত ভালো ব্যবসা করছে : তমা মির্জা

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

যুক্তরাষ্ট্রে আমাদের সিনেমাটি এত ভালো ব্যবসা করছে : তমা মির্জা

বিনোদন ডেস্কঃঃ

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। তবে এরই মধ্যেই পাইরেসির কবলে এটি। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে এর হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমার নির্মাতা রায়হান রাফি।

 

 

আইনি ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার বিকেলে ‘সুড়ঙ্গ’ টিম যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন এর নায়িকা তমা মির্জা। তার কথায়, ‘আমাদের সিনেমাটা পাইরেসি করে দিল, কই সেটা নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য সিনেমা তো এমন ভয়াবহভাবে পাইরেসি হয়ে সেটা ছড়িয়ে পড়তে দেখলাম না। যদিও আমাদের টিম দিন নেই, রাত নেই এটা নিয়েই কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের সিনেমাটি এত ভালো ব্যবসা করছে, কই সেটা নিয়ে তো স্ট্যাটাস দিচ্ছেন না।

 

 

কলকাতায় কি হচ্ছে না হচ্ছে সঠিক তথ্য না জেনে সেটা নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন? যখন মুক্তির প্রথম দুইদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল, সবাই প্রশংসা করা শুরু করল আর ঠিক তার পরপরই সিনেমাটি পাইরেসি হয়ে গেল? তখনও চুপ কেন আপনারা?’ ‘সুড়ঙ্গ’ বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে জানিয়ে তমা বলেন, ‘এটা জানেন তো পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে। তারপর বৃহৎ আকারে ভাইরাল করে দেওয়া হয়েছে। এটা নিয়ে অন্তত কিছু বলেন।

 

 

নাকি বলা বারণ? আরে ভাই আপনারাই আপন হলেন না, আবার চান পাশের দেশ আপন হয়ে আমাদের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাক? সর্বশেষ তমা বললেন, ‘দেশের বাইরে “সুড়ঙ্গ” অনেক ভালো যাচ্ছে, সামনে আরো ভালো যেতো আর সেটার পুর্বাভাস পেয়েই হয়তো এই পাইরেসি! যাই হোক, ভাইরা এবার একটু থামেন। আর দোয়া করেন যে, কষ্ট আমাদের টিম পেলো আর যে ক্ষতি আমাদের হয়েছে বাকি সিনেমাগুলোর যেনো না হয়। পাইরেসি বন্ধ করা এখন সবচেয়ে জরুরী। কারণ আমাদের সিনেমা আমাদের সম্পদ আমাদের গর্ব।

 

 

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন টিভির জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সিনেমায় তার বিপরীতে আছেন তমা মির্জা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিলসহ অনেকে। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031