সিলেট ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
মিশিগানে অনুষ্ঠিত হলো ২২ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল। তিন দিনব্যাপি এই অনুষ্ঠানে ২০ হাজার মানুষের সমাগম হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্রয়েটের জেইন ফিল্ডের বাংলা টাউনে অনুষ্ঠিত হয় নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল।
তিনদিন দুপুর থেকে মধ্যে রাত পর্যন্ত চলে এই মেলা। মেলাতে কানাডা, নিউইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, ওহাইওসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু ষ্টেট থেকে প্রবাসী বাংলাদেশি দর্শক এবং অতিথিরা অংশগ্রহণ করেন।
মেলাতে নানা বয়সের হাজার হাজার নারী, পুরুষ, শিশু ও কিশোরসহ সকল বয়সের মানুষের সমাগমে পরিণত হয় একটি মিনি বাংলাদেশে। মেলাতে পোশাক, গহনা, খাবারের স্টলসহ ১০০ টির কাছাকাছি স্টল ছিল।
এই ফেস্টিভ্যালে স্থানীয় বাংলাদেশিসহ নর্থ আমেরিকার একঝাঁক জনপ্রিয় কন্ঠশিল্পী ও তারকারা অংশগ্রহণ করেন। মেলাতে মূল আকর্ষণ ছিলো নগর বাউল জেমস এবং কন্ঠশিল্পী রিজিয়া পারভিন এবং অভিনেত্রী রিচি সোলেমানের অংশগ্রহণ।
ফেস্টিভ্যালের দর্শকদের আকর্ষণ ছিল রেফেল ড্র। এখানে প্রথম পুরস্কার ছিলো একটি গাড়ি। ২য় পুরস্কার ছিলো ডেট্রয়েট ঢাকা ডেট্রয়েট এয়ার টিকেট সৌজন্য কন্যান্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল, মেলার গ্রান্ড স্পন্সর ছিলেন এস, এন, এস লোন অফিসার নাছির সবুজ, প্লাটিনাম স্পন্সর ছিলেন সাহেদা সাদেক।
মেলাতে অফিসিয়াল ডেলিগেইটস সহ আসছে সিটি নির্বাচনের মেয়র, কাউন্সিলর প্রার্থীসহ বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন। মেলাকে সুন্দর এবং সফল ভাবে শেষ করার জন্য আয়োজকরা সবাইকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।