পরীমনিকে আদালতে হাজিরের শুনানি ৩০ অক্টোবর

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

পরীমনিকে আদালতে হাজিরের শুনানি ৩০ অক্টোবর

বিনোদন ডেস্কঃঃ

মাদক মামলায় চলচ্চিত্র নায়িকা পরীমনিকে সশরীরে আদালতে হাজিরের বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর ধার্য করেছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ এবং পরীমনির সশরীরে আদালতে হাজিরের বিষয়ে শুনানির জন্য দিন ছিল।

 

 

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, আপিল বিভাগে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানির জন্য রয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য আবেদন করেন তিনি। পরীমনির সশরীরে আদালতে হাজির হওয়ার বিষয়ে তিনি বলেন, যেহেতু মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষমাণ রয়েছে।

 

 

আপিল বিভাগের বিষয়টি নিষ্পত্তি হোক। এরপর যদি তার আদালতে হাজির হতে হয় তাহলে তিনি অবশ্যই আসবেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত উচ্চ আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৩০ অক্টোবর তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

 

মামলার অপর দুই আসামি ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন। গত বছরের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত বছর ৪ অক্টোবর পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

 

 

২০২১ সালের ৪ আগস্ট বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930