সিলেটিদের জন্য বড় সুযোগ আমেরিকায়, আইএলটিএসে ৫ পেলেই স্কলারশিপ!

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বিসিএসের চেয়ে গুরুত্ব আইএলটিসের ? এটা কোন জায়গায়? এমন প্রশ্ন করেছিলেন একজন। ভ্যাবা চ্যাকা হয়ে থাকিয়েছিলাম বন্ধুর দিকে। এটা কোথায়? বলল, সিলেটে। সিলেটিদের সঙ্গে কথা  হলেও এটা আচঁ করলাম। তবে এবার সিলেটের এই আইএলটিস করেছেন; এমন তরুণ শিক্ষার্থীদের জন্য এল বড় সুযোগ।

 

 

যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কার্যক্রমের আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কমিউনিটি কলেজে পড়াশোনার জন্য আবেদন চলছে।

 

 

 

দেশের যেকোনো কলেজে স্নাতকে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আমেরিকান একটি কমিউনিটি কলেজে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

 

বাংলাদেশের মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্যক্রমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে থেকে পড়াশোনা করতে পারবেন। পড়াশোনা শেষে নতুন জ্ঞান, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত হয়ে শিক্ষার্থীরা আবার দেশে ফিরে আসতে পারবেন। ২০০৭ সাল থেকে এই কার্যক্রমের আওতায় ২৪টি দেশের প্রায় চার হাজারের মতো শিক্ষার্থী অংশ নিয়েছেন। আর ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের ৬৬ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রজুড়ে স্থানীয় পর্যায়ের বিভিন্ন কলেজে অধ্যয়নের জন্য বৃত্তি পেয়েছেন।

 

 

 

কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ কর্মসূচির অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলোতে কৃষি, ফলিত প্রকৌশল, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রশাসন, প্রাক্-শৈশব শিক্ষা, আইসিটি, মিডিয়া, সামাজিক সেবা, স্বাস্থ্য ও জননিরাপত্তা এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

 

 

আবেদন শেষ কবে-

বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের নেতৃত্বের সামর্থ্য ও ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমেরিকান সংস্কৃতি সম্পর্কে তাঁদের ধারণা ও বোঝাপড়া আরও স্বচ্ছ ও গভীর করাই এ কর্মসূচির উদ্দেশ্য।

 

 

যোগ্যতা লাগবে-

প্রথমত বাংলাদেশি হতে হবে; একসাথে দুইদেশের নাগরিক থাকলে হবে না; বয়স ২০২৪ সালের পহেলা জুলাই পর্যন্ত কমপক্ষে ১৮ বছর হতে হবে; ইন্টার মিডিয়েট/এ লেভেল সম্পন্ন অথবা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে ভর্তি আছেন; ইংরেজী বলতে ও লিখতে দক্ষ হতে হবে;একইসঙ্গে TOEFL স্কোর ৪২০ বা IELTS (আইএলটিএস) স্কোর ৫ থাকতে হবে। তবে এই স্কলারশিপে যে কলেজে চান্স পাবেন; তা কোনো ডিগ্রি প্রোগ্রাম নয়। শিক্ষার্থীরা কেবল দুই সেমিস্টারের পূর্ণ ক্রেডিট অর্জন করবেন। পাবেন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট।

 

 

আবেদন গ্রহণযোগ্য হলে যে যে সুবিধা পাবেন-
যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে যাতায়াতের সুবিধাসহ টিউশন ও কলেজ ফি পাবেন। এ ছাড়া  থাকা-খাওয়ার ব্যবস্থা, শিক্ষার উপকরণ ও নিজে চলার মত আর্থিক সুবিধা।

 

আবেদনপত্র আগামীকাল ১১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে মার্কিন দূতাবাসে সরাসরি কিংবা কুরিয়ারে পাঠাতে হবে।

 

আবেদন ফরম ডাউনলোড করতে এবং বিস্তারিত আবেদন  বিষয়ে জানতে এই লিংকে- https://bd.usembassy.gov/wp-content/uploads/sites/70/CCI-Program-AY-2024-2025-Application-Fillable-FINAL-1-2.pdf

 

এই লিংকে দেওয়া পিডিএফের সর্বশেষ পেইজে আবেদন ফরম পাবেন। সেটা পূরণ করে আপনাকে ১১ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031