দোয়ারাবাজারে নির্বাচনী সহিংসতার জেরে যুবকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রকাশিত: 4:44 PM, January 18, 2024

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নির্বাচনী সহিংসতার জের ধরে আফিফ আলী নামের এক যুবকে পিঠিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ১৭জানুয়ারি রাত সাড়ে ৮টায় দোয়ারাবাজার থানাধীন ০৯ নং সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারের আনোয়ার আলীর চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। এঘটনায় ৬জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানা একটি অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগকারী আফিফ আলী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ আমি স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী (ঈগল প্রতীক)’র সমর্থক ছিলাম। নির্বাচনের ৪/৫ দিন পূর্বে নির্বাচনী বিষয় নিয়ে মুহিবুর রহমান মানিক (নৌকা প্রতীক)’র সমর্থক রবিউল ইসলাম এর সাথে আমার কথা কাটাকাটি হয়। ১৫ জানুয়ারি সোমবার দুপুরে আমি মহব্বতপুর বাজারে আনোয়ার আলীর চায়ের দোকানে বসে থাকা অবস্থায় কামরুল ইসলাম এর সাথে আমার কথা কাটাকাটির একপর্যায়ে কামরুল ইসলাম এর পক্ষ নিয়ে আব্দুল রজাক আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মারে। আমি প্রতিবাদ করলে তাদের সাথে থাকা আরও কয়েকজন আমাকে মারধর করে। আমি ভয়ে চিৎকার করলে বাজারে থাকা মানুষজন আমাকে রক্ষা করেন।

 

এই ঘটনায় উপস্থিত লোকদের সামনে আমাকে শাসিয়ে বলে যে, এ বিষয়ে কাহারো নিকট বিচারপ্রার্থী হইলে অথবা কোন মামলা মোকাদ্দমা দায়ের করিলে আমাকে সুযোগমত পাইলে মারপিট করিয়া হাত পা ভেঙ্গে দিবে। পরে উপস্থিত মানুষদের সহায়তায় আমি চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তার আমার জখমের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা শেষে আমি কামরুল ইসলাম, আঃ রজাক ও রবিউল ইসলামের বিরুদ্ধে বাদী হয়ে দোয়ারাবাজার থানায় অভিযোগ দায়ের করি।

 

এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি বুধবার দোয়ারাবাজার থানা পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করেন। কামরুল ইসলাম, আঃ রজাক ও রবিউল ইসলামের বিরুদ্ধে আমি বাদী হয়ে অভিযোগ দায়ের করায় সকল অভিযুক্তরা আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে।

 

১৭ জানয়ারি বুধবার রাত সাড়ে ৮টার সময় আমি এবং আমার সঙ্গে থাকা আরও দুইজন মোটরসাইকেল যোগে দোয়ারাবাজার থেকে নিজ বাড়ীতে যাওয়ার পথে মহব্বতপুর বাজারস্থ আনোয়ার আলীর চায়ের দোকানের সামনে রাস্তায় পৌছামাত্র সকল অভিযুক্তরা পরিকল্পিতভাবে লোহার রড ও লাঠি নিয়ে আমাদের পথ আটকে মারার জন্য ঘেরাউ করে। কামরুল ইসলাম তার সাথে থাকা সঙ্গীদের হুকুম দিয়া বলে শালার বেটাদেরকে আমাদের বিরুদ্ধে মামলা করার সাধা মিটাইয়া দে। এই হুকুম দিয়া কামরুল আমার একজনের শার্টের কলারে ধরিয়া এলোপাথারী কিল, ঘুষি মারিয়া জখম করে। 

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30