করোনায় বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে

প্রকাশিত: 2:06 PM, March 25, 2020

করোনায় বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে

ডেস্ক রিপোর্টঃঃ

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল। তবে আজ বুধবার নতুন করে কেউ আক্রান্ত হননি।করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হননি। তবে আগে আক্রান্ত হওয়া এক ব্যক্তি মারা গেছেন যিনি বিদেশ থেকে আগত একজনের পরিবারের সদস্য। সেই রোগীটি শনাক্ত হয়েছিল চলতি মাসের ১৮ তারিখে। তখন তিনি এলাকার একটি হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে তার ক্লিনিক্যাল অবস্থা খারাপ হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। ’ডা. ফ্লোরা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৬৫ বছর। তার ডায়াবেটিস ও হায়পারটেনশন ছিল। এ সমস্ত জটিলতার কারণে তিনি আজকে (বুধবার) সকালে মৃত্যুবরণ করেছেন।’আইইডিসিআরের পরিচালক আরও বলেন, ‘দেশে এই মুহূর্তে আইসোলেশনে আছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও দুজন। সর্বমোট সুস্থ হয়ে গেছেন সাতজন।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30