সিলেট ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪
প্রতিনিধি//মৌলভীবাজার::
মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন হলেন- আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে বলে জানা গেছে।
এদিকে আহত ছয়জনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, মৌলভীবাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন বলে জেনেছি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||