সৌদিতে হৃদরোগে আ ক্রা ন্ত হয়ে মারা গেলেন সিলেটের যুবক

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক যুবক। মো. একরাম উদ্দিন (৩৯) নামের এ যুবক মঙ্গলবার দিবাগত স্থানীয় সময় রাত ১টার দিকে সৌদির দাম্মাম শহরে তার বাসায় আক্রান্ত হন। ততক্ষণাৎ তাঁর ভাই ও সহকর্মীরা তাঁকে নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

একরাম উদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার নিয়াগোল (মুনশিপাড়া) গ্রামের তখই মিয়ার ছেলে। তার দুটি শিশুসন্তান রয়েছে।

 

 

একরাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। সঙ্গে আছেন তাঁর ৩ ভাই। একই বাসায় থাকতেন তারা।

 

 

নিহতের বড় ভাই ইসলাম উদ্দিন সিলেভিউ-কে বলেন- মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে বাসায় রাত ১টার দিকে সবাই একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এসময় একরামের বুকে ব্যথা শুরু হলে ভাই ও সহকর্মীরা দ্রুত তাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

লাশ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান ইসলাম উদ্দিন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031