নবীগঞ্জে ফসলি জমি খনন ও এরাবরাক নদীত বাঁধ দিয়ে মাটি বিক্রি!

প্রকাশিত: 6:45 PM, February 12, 2024

বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে সরকারী আইনের তোয়াক্কা না করে ফসলী জমি খনন করে ও ঐতিহ্যবাহী এরাবরাক নদীতে অবৈধ বাঁধ নির্মানে অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ট্যাক্টর দিয়ে সরকার বাজার- গোপলার বাজার আঞ্চলিক সড়ক দিয়ে হাওরের ফসলী জমি থেকে বিক্রি করা হচ্ছে মঠি। এনিয়ে উপজেলা জুরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের বিরাজ করছে।

 

 

সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সাথে আলাপকালে জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ও সরকার বাজার গোপলার বাজার আঞ্চলিক সড়কের বৈটাখাল গ্রামের একদম নিকটবর্তী এরাবরাক নদীর উপর মাটির বাঁধ নির্মাণ করে স্থানীর হাওর থেকে অবৈধভাবে ও সরকারী আইনকানুনের তোয়াক্কা না করে একশ্রেণির অসাধু মাটি দস্যু নির্বিঘ্নে মাটি খনন করে যাচ্ছে।

 

এতে ফসলি জমির ক্ষতিসহ নদীতে বাঁধের ফলে বর্ষা মৌসুমে বন্যার পানি আটকের ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে স্থানীয়দের ধারণা এবং গুরুতর অভিযোগ ৷

 

স্থানীয় কৃষকরা জানান, এলাকার কিছু পাতি নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে এসব অবৈধ ফায়দা হাসিল করছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা ৷

নাম প্রকাশে অনিচ্ছুক মাঠি খননে নিয়োজিত এক শ্রমিক বলেন, তারা কিছু অসাধু ব্যক্তিদের সাথে আঁতাত করেই এই অবৈধ বাঁধ নির্মাণ করে মাটি খনন করছেন৷

 

১১ ফেব্রুয়ারী বিকেলে  সংবাদ সংগ্রহে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা । এসময় বিভিন্ন কৌশলে সাংবাদিকদের ম্যানেজ করতেও তাদের দৌড়ঝাঁপ শুরু হয়৷

 

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, বিষয়টি আমি জেনেছি ও দেখতেছি৷

 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাশ (অনুপ) বলেন, ফসলি জমি খনন ও নদীতে বাঁধ নির্মাণ এটা অবৈধ কাজ। দ্রুত গতিতে অভিযান চালিয়ে এদেরকে আইনের আওতায় আনা হবে ৷

 

 

 

 

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30