সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
ছুটিকালীন গণমাধ্যম কর্মীদের সহায়তা প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানিয়ে বলা হয়, স্বাস্থ্যসেবা, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি কার্যাবলি সরকার ঘোষিত ছুটির আওতায় আসবে না। তাই ছুটিকালীন গণমাধ্যম কর্মীদের সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি এ নির্দেশনা প্রদান করা হয়েছে।