পালিয়ে গেলেন শ্বশুরবাড়ি: লকডাউনে তিন পরিবার

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

পালিয়ে গেলেন শ্বশুরবাড়ি: লকডাউনে তিন পরিবার

ডেস্ক রিপোর্টঃঃ

মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে পালিয়ে এসে শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়ায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার তিনটি পরিবারকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের লুৎফর রহমান, ফজলুর রহমান ও আতোয়ার রহমানের পরিবারকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী এ ঘোষণা করেন। ওই তিন পরিবারে মোট ১২ জন সদস্য রয়েছে।

 

জানা যায়, মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়ে এসে শ্বশুরবাড়ি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের লুৎফর রহমানের বাড়িতে আশ্রয় নেন। গত ৫ দিন যাবৎ তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়।খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী অভিযান চালিয়ে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। এ সময় জাহাঙ্গীর আলমের শ্বশুর লুৎফর রহমানকে ৩০ হাজার টাকাও জরিমানা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘ওই ব্যক্তি মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে পালিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। পরে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে। তারা বাড়ির বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি লোক দিয়ে বাজার করে ওই পরিবারের মাঝে হস্তান্তর করছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031