নবীগঞ্জে তীব্র গরমে জনজীবন অতিষ্ট

প্রকাশিত: 6:40 PM, April 23, 2024

নবীগঞ্জে তীব্র গরমে জনজীবন অতিষ্ট

বুলবুল আহমেদ/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জে প্রচন্ড গরমে  অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রাণীকুলের মধ্যেও শুরু হয়েছে হাঁসফাঁস অবস্থা। আগুন ঝরা রোদ থেকে বাঁচতে মানুষ ছায়ায় আশ্রয় নিচ্ছে, তাতেও নেই শান্তি। গরমে মানুষ থেকে শুরু করে প্রাণীকুল সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকেন বৃষ্টির দিকে।

 

ভাদ্র মাসের শুরুতে ঝড় বৃষ্টি থাকলেও মাঝামাঝিতে এসে তাপপ্রবাহ বইছে অবিরাম। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। চারদিকে ছড়াচ্ছে সূর্যের প্রচ- উত্তাপ।

 

ফলে, প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রখর রোদে নবীগঞ্জ শহরের পিচ ঢালা পথ উত্তপ্ত। জুতা পায়ে দিয়েও যেনো হাটা মুশকিল হয়ে পড়েছে। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম বাতাস শরীরে বিঁধছে আগুনের হলকার মতো। এতে শিশু ও বৃদ্ধরা দুর্বিষহ দিন অতিবাহিত করছেন। আর কর্মজীবী মানুষের নাকাল অবস্থা। মানুষের পাশাপাশি পশু-পাখিও হাঁসফাঁস করছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ঠিক দুপুরে রাস্তাঘাট যেনো জনশূন্য হয়ে যাচ্ছে। সবাই যেনো নিরিবিলি আর গাছতলার মৃদু বাতাসের সন্ধান খোঁজছেন।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার, নবীগঞ্জ রোড, বানিয়াচুং রোড, ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দি রোড, আনগাও রোড, ইনাতগঞ্জ রোডসহ বেশ কয়েকটি রাস্তার পাশে গাছের নিচে বসতে দেখা যায় লোকজনকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনে গরমের এই দশা থেকে মিলবে না মুক্তি। তাপদাহের এই সময়ে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাপদাহে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া দিনমজুর, ভ্যানচালক ও কৃষকরা। তীব্র তাপে ঝরে পড়ছে আম-লিচুর মুকুলসহ ফসলী জমির ধান।

 

এছাড়াও কয়েকদিনের টানা গরমে অতিষ্ঠ হয়ে শিশু-কিশোররা খুঁজে বেড়াচ্ছেন নদী-নালা, খাল-বিল ও ডোবার পানি। স্থানীয় বাজার ও ফুটপাতে বেড়েছে ঠান্ডা পানি ও শরবতের চাহিদা। তীব্র গরম থেকে স্বস্তি পেতে রসালো ফল বাঙ্গী, তরমুজ, মাল্টা, কমলালেবু, আনারস কিনছে গরমে অতিষ্ঠ মানুষজন। সবকিছু মিলে অসহনীয় গরমে আসলেই অতীষ্ঠ নবীগঞ্জের জনজীবন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30