হবিগঞ্জের নবীগঞ্জে ১টি বসত ঘরে আগুন! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: 6:13 PM, May 1, 2024

হবিগঞ্জের নবীগঞ্জে ১টি বসত ঘরে আগুন! অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১টি বসত ঘর পুড়ে ছাই। মঙ্গলবার (৩০শে এপ্রিল) সকাল ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের বারইকান্দি উত্তর পাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ছুরুক মিয়ার ১টি বসত ঘরে আগুন লাগে। এতে ঘরে থাকা নগদ টাকা স্বর্ণ অলংকার, আসবাবপত্র পুড়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুনে ঐ ঘর সহ ঘরে থাকা সব মালামাল জ্বলে নষ্ট হয়ে যায়।

 

এ ব্যাপারে, ক্ষতিগস্ত ছুরুক মিয়া জানান, আগুনের শব্দ শুনে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ঘর থেকে আমরা কেউ কোন জিনিসপত্র বের করতে পারিনি। সবকিছু হারিয়ে আমার পরিবারের সকল নিঃশ্ব হয়ে গেছি। তিনি আরো জানান, আমরা সকল ভাইয়ের পরিবারের সদস্য মিলে একসাথে তাকি। আমাদের অনেক বড় ঘর, আমাদের বসত ঘরে আলমারিতে নগদ ১০লক্ষ টাকা, স্বর্ণালংকার সহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বিলাল আহমেদ নামের স্থানীয় একজন জানান, এই বসত ঘর অনেক বড় এবং ঘরসহ সকল জিনিসপত্র সহ সব আগুনে পুড়ে আনুমানিক ৩০থেকে ৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে।

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে তারা জানান, সকাল ১১টায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই তাদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30