সিলেট |
প্রকাশিত: 10:08 PM, May 2, 2024
জুবায়ের আহমেদ/ বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭,ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ২ মে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০ টার সময় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীকগুলো বরাদ্দ দেয়া হয়।
উল্লেখ্য যে,আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ৮ তম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান( ঘোড়া),সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী(কই মাছ),উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই(টেলিফোন), রাজন চৌধুরী( কাপপিরিচ ), আনোয়ার হোসাইন( দোয়াত কলম),বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ফিরোজ মিয়া( মটর সাইকেল), সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান নাসির(আনারস) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোঃ ফারুক মিয়া(পালকি),মোঃ নবী হোসেন মুড়ল( টিউবওয়েল), মোঃ শামীনুর রহমান( মাইক), মোঃ সোহেল আহমদ( তালা),আব্দুল মালেক মাদানী( উড়োজাহাজ),শশাঙ্ক রঞ্জন দাস( টিয়া পাখি)হাফেজ কামরুল ইসলাম( চশমা), মোঃ সিরাজুল ইসলাম( বই) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোছাঃ নাজমুন নাহার রীতা(কলস), সালেহা বেগম চৌধুরী(পদ্মফুল),মোছাঃ আলফা বেগম( বৈদ্যুতিক পাখা),মোছাঃ নিছফা আক্তার(ফুটবল) ও মোছাঃ হাসিনা আক্তার সিফা( হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পেয়েই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন, প্রার্থীদের মিছিল, পথসভা ও প্রচারণায় সরগরম বাহুবল।