হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রাণ গেলো পথচারীর

প্রকাশিত: 6:41 PM, June 15, 2024

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রাণ গেলো পথচারীর

জেলা প্রতিনিধিঃঃ

সিলেট-ঢাকা মহাসড়কে আবারও ঘটেছে প্রাণঘাতি দুর্ঘটনা। এবার মৃত্যু হয়েছে পথচারীর। শনিবার (১৫ জুন) ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুল মজিদ (৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

 

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের হাজি মোস্তফা আলীর ছেলে। মজিদ শাহপুর এলাকায় অবস্থিত স্টার ফোরসিলিং সিরামিকস কোম্পানিতে কর্মরত ছিলেন।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোর ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে সিলেটগামী একটি গাড়ি মজিদকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30