মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির চরম অবনতি

প্রকাশিত: 4:57 PM, August 22, 2024

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির চরম অবনতি

লন্ডন বাংলা ডেস্কঃঃ
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত দুই দিনে মৌলভীবাজারের তিনটি উপজেলা বন্যা আক্রান্ত হয়ে পড়েছে। ফলে কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগর এই তিন উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে।

 

সর্বশেষ বৃহস্পতিবার ভোররাতে জেলার রাজনগর উপজেলার কদমহাটা নামকস্থানে মনু নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে ভোর রাত থেকে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ এবং মৌলভীবাজার-কুলাউড়া-ববড়লেখা রুটে যানবাহন বন্ধ রয়েছে।

 

 

এদিকে বুধবার রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

 

বন্যাক্রান্ত এসব এলাকার লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন খোজ না নেওয়ায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

 

জেলা প্রশাসনের তথ্য মতে তিন উপজেলায় বন্যাক্রান্ত মানুষের সংখ্যা ১২২৬৮৭ জন এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪৩২৫জন। প্রশাসনের পক্ষ থেকে ২৩৫ মেট্টিক টন চাল ও ৭ উপজেলায় ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031