সুনামগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ, একজন নিহত

প্রকাশিত: 4:53 PM, August 29, 2024

জেলা প্রতিনিধিঃঃ

সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

 

পরে স্থানীয় বাংলাবাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর ও দোকানপাট লুটপাট করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজোয়ান আহমদ ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সরকারি খাস জায়গা নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহষ্পতিবার সকালে রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

 

ঘন্টাব্যাপি সংঘর্ষে রফিনগর গ্রামের কৃষক পারুল মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা গেছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। আহতদের দিরাই ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30