ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না- বিএনপি 

প্রকাশিত: 8:03 PM, September 4, 2024

ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না- বিএনপি 

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যূখানের মূখে রাষ্ট্রক্ষমতা ছেড়ে গণখুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরবর্তিতে সিলেটের দক্ষিণ সুরমায় কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ব্যাক্তির অপকর্মের দায় দল নেবে না বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাবাব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) ২০২৪ ইংরেজী তারিখে গণমাধ্যম পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যে এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। কারও ব্যক্তিগত অপকর্মের দায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কোন ভাবেই নেবে না। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের যেকোন পর্যায়ের নেতাকর্মীদের নামে কোন অপকর্ম বা অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। কোন স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রকারীরা দলের সুনাম যাতে ক্ষুন্ন করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সর্তক থাকার আহবান জানাই।

 

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আরো বলেন, সাধারণ জনগণের প্রতি আহবান জানাচ্ছি যে, উপজেলার অভ্যন্তরে যে কেউ আইন বহির্ভূত কিছু করলে উপযুক্ত তথ্যপ্রমান সহ যোগাযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন কবর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30