মাস্ক না পরায় ৩ বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তুললেন এসি ল্যান্ড

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

মাস্ক না পরায় ৩ বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তুললেন এসি ল্যান্ড

লন্ডন বাংলা ডেস্কঃঃ

যশোরের মনিরামপুর উপজেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

ওই বৃদ্ধদের কান ধরিয়ে দাঁড় করে রাখার ছবি নিজের মোবাইলে তোলেন সাইয়েমা হাসান। সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় সমালোচনার ঝড়।

 

জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে গতকাল বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন।

 

অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তবে তাদের মুখে মাস্ক ছিল না। এ সময় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এ ছাড়া পরবর্তীতে অপর এক ভ্যানচলককে একইভাবে কান ধারিয়ে দাঁড় করিয়ে রাখেন।

 

এসি ল্যান্ড সাইয়েমা হাসান এ শাস্তি দেওয়ার সত্যতা স্বীকার করেন। কান ধরিয়ে দাঁড় করানোর বিষয়টি দুঃখজনক উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930