ছাতক প্রতিনিধি বিজয় রায় এর মৃত্যুতে লন্ডন বাংলার পরিবারের শোক

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

ছাতক প্রতিনিধি বিজয় রায় এর মৃত্যুতে লন্ডন বাংলার পরিবারের শোক

লন্ডন বাংলা ডট নেটঃঃ

দেশ বিদেশের প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ‘লন্ডন বাংলা ডট নেট’ এর ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিজয় রায় এর মৃত্যুতে লন্ডন বাংলা পরিবার শোকাহত। বিজয় রায়ের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন লন্ডন বাংলা ডট নেট এর সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মির্জা আহসাব বেগ ও সম্পাদক মন্ডলীর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শিপন আহমদ।

 

এক শোক বার্তায় তারা বিজয় রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

প্রসঙ্গতা: লন্ডন বাংলা ডট নেট এর ছাতক প্রতিনিধি বিজয় রায় মঙ্গলবার বিকেল পৌনে তিনটায় ছাতক পৌর শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মৃত্যুতে ছাতকের সংবাদমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় সংবাদমাধ্যম কর্মীরা ছুটে যান শহরের কালীবাড়ির বাসভবনে।

 

ছাতকের কালীবাড়ি এলাকার বাসিন্দা ব্রজেন্দ্র রায়ের নয় সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন বিজয় রায়। মৃত্যুকালে স্ত্রী কলি রায় এবং দুই সন্তান প্রেম ও অমসহ আত্মীয়স্বজন রেখে যান সাংবাদিক বিজয় রায়।

 

বিজয় রায় স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর, ইংরেজি দৈনিক নিউ নেশন এবং সিলেটর পত্রিকা সবুজ সিলেটে ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সাংবাদিকতার পাশাপাশি বিজয় রায় শিশুকিশোর সংগঠন কনকচাঁপা খেলাঘর আসরের ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছিলেন।

Spread the love