মসজিদের মাইকে করোনার গুজব,

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

মসজিদের মাইকে করোনার গুজব,

ডেস্ক রিপোর্টঃঃ

মসজিদের মাইকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সবরাতু ইসলাম (৭৫) নামে এক মুয়াজ্জিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল শুক্রবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই মুয়াজ্জিনকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।

 

সবরাতু ইসলাম তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া এলাকার বাসিন্দা।জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন সবরাতু ইসলাম মসজিদের মাইকে গুজব ছড়ান। তিনি অন্যের গুজবে কান দিয়ে মাইকে ঘোষণা করেন, ‘লং, আদা, গোলমরিচ ও কালোজিরা খেলে করোনা হবে না। তাই সবাই এসব খান।’

 

মুয়াজ্জিনের এমন ঘোষণা শুনে স্থানীয় অনেকে মাঝরাতেই লবঙ্গ, আদা, গোলমরিচ ও কালোজিরা খেতে শুরু করেন। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে গতকাল শুক্রবার দুপুরে সবরাতু ইসলামকে তীরনইহাট ইউনিয়ন পরিষদে হাজির করা হয়। এ সময় তিনি তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। পরে তাকে জরিমানা করে সতর্ক করা হয়।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে মেসেঞ্জারে গুজব ছড়িয়ে পড়ে যে লবঙ্গ, আদা, গোলমরিচ ও কালোজিরা খেলে করোনাভাইরাস হবে না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930