ভারত থেকে ফেরার পথে সীমান্তে আটক-৫

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

ভারত থেকে ফেরার পথে সীমান্তে আটক-৫

জেলা প্রতিনিধিঃঃ

সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার বিকেল ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সিলেট সীমান্ত পিলার ১২৭৯/এমপির নিকট স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশী যুবককে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জনের কাছে বাংলাদেশী এবং ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে তারা ভারত গিয়েছিলেন।

 

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগরের কাজীলক মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর এলাকার নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রক্ষণগাঁও এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলির এলাকার আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।

 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728