সিলেট থেকে নবীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী রায়হান গ্রেফতার

প্রকাশিত: 5:07 PM, December 6, 2024

সিলেট থেকে নবীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী রায়হান গ্রেফতার

বুলবুল আহমেদ/নবীগঞ্জঃঃ 

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে পূর্ব শত্রুার জের ধরে মোস্তাকিম মিয়াকে তার নিজ ঘরে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল খালিক এর পুত্র রায়হান উদ্দিন (২২)। গ্রেফতারকৃতকে  নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

জানা যায়, গত ২৪ নভেম্বর রাত অনুমান ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোস্তাকিম মিয়াকে তার শয়নকক্ষে ধারালো অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।   এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র‌্যাব-৯ ও হবিগঞ্জ ক্যাম্প-৩ এর যৌথ অভিযানে গতকাল (৫ ডিসেম্বর) ১১টা ৪৫ মিনিটের সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে (হবিগঞ্জের নবীগঞ্জ থানায় গত ২৫ নভেম্বর একটি মামলা হয়, মামলা নং ১৩/১৯৫, ধারা: ৩০২/৩৪ ও পেনাল কোড ১৮৬০ মূলে) এর মূলে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 

 

এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 

এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল। 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30