হবিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় প্রাণ গেল স্ত্রীর

প্রকাশিত: 9:53 PM, December 13, 2024

হবিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় প্রাণ গেল স্ত্রীর

জেলা প্রতিনিধিঃঃ

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। ট্রাকের চাকা ওই নারীর মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বানিয়াচং উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর উত্তর পাড় মহল্লার সোলেমান মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সোলেমান মিয়া স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা গেটের কাছে একটি ধান বোঝাই ট্রাককে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা তার স্ত্রী ছিটকে পড়ে যান। এসময় ধান বোঝাই ট্রাকটি এসে ওই নারীর মাথার উপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।এসময় স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
 

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাকটি উদ্ধার করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30