বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন

প্রতিনিধি/বালাগঞ্জঃঃ

বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে শাহ আকিবুন নূর চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।মঙ্গলবার ( ১৭ডিসেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো.খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুন ব্যাংকার, অস্ট্রেলিয়া প্রবাসী ও প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর পুত্র শাহ আলিফ চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট শিক্ষানুরাগী স্কটল্যান্ড প্রবাসী শাহনূর চৌধুরী।

 

সহকারি শিক্ষক রিপন বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে- উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক জেসমিন বেগম, গভর্ণিং বডির সদস্য মো. বাবরু মিয়া (মেম্বার) আব্দুল হাকিম লাভলু, সাংবাদিক শাহ মো. হেলাল।

 

বিশেষ অতিথি’র বক্তৃতায় শাহনূর চৌধুরী জানান প্রতি বছর  ১০জন শিক্ষার্থী কে বৃত্তি প্রদান করা হত আগামী বছর থেকে ২০জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031