সিলেট হোম কোয়ারেন্টিনে থাকার সংখ্যা কমেছে

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

সিলেট হোম কোয়ারেন্টিনে থাকার সংখ্যা কমেছে

ডেস্ক রিপোর্টঃঃ

গতকাল থেকে আজ সিলেটে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকা মানুষের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তাই বলছে।২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগজুড়ে ‘হোম কোয়ারেন্টিনে’ রয়েছেন মোট ১১৮৪ জন। তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। এর আগে গতকাল ২৪ ঘণ্টার পরিসংখ্যানে তিনি জানান- ১৩৫৭ জন নিজ নিজ ঘরে কোয়ারেন্টিন তথা ‘সঙ্গনিরোধ’ অবস্থায় আছেন।

 

তিনি আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে বলেন, সিলেট বিভাগে আজ ‘হোম কোয়ারেন্টিনে’ রয়েছেন মোট ১১৮৪ জন। গতকাল ছিলেন ১৩৫৭ জন। এদের মধ্যে ১৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি, তাই তারা আজ থেকে হোম কোয়ারেন্টিন’ নিয়মের আওতাভুক্ত নন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728