১৭ বছর পর দেশে ফিরলেন বালাগঞ্জ ছাত্রদলের সাবেক সম্পাদক

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

১৭ বছর পর দেশে ফিরলেন বালাগঞ্জ ছাত্রদলের সাবেক সম্পাদক

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বিভিন্ন ধরণের মামলা-হামলায় দেশে ফিরতে পারেননি ১৭ বছর। পিতার মৃত্যুর পরও দেশে ফেরা হয়নি যুক্তরাজ্য বিএনপি নেতা বালাগঞ্জ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমদ।

 

শনিবার দুপুরে প্রায় ২ শতাধিক গাড়ি বহরে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার নিজ বাড়ি বালাগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামে নিয়ে আসেন বিএনপি ও অঙ্গ সগযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছালে সোহেল আহমদকে ফুল দিয়ে বরণ করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী।

 

দুপুরে গাড়ি বহর নিয়ে বালাঞ্জে পৌছালে স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কোশল বিনিময় করেন তিনি। পরে একটি কমিউনিটি সেন্টানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম আনোয়ারুল ইসলাম, আহবায়ক আব্দুর রশিদ, বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, বালাগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ জিয়া সংসদরে সভাপতি আজমান আলী জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন।

 

এসময় বক্তারা বলেন, বিএনপি পরিবারে জন্মগহন করে পিতার আদর্শে ছাত্র রাজনীতিতে যুক্ত হন সোহেল আহমদ। এম ইলিয়াস আলীর দিক নির্দেশনায় বালাগঞ্জ ছাত্রদলকে সু-সংগঠিত করণের মাধ্যমে জাতিয়তা বাদি চেতনা লালন করে দলের জন্য কাজ করেছেন। ২০০৭ সালে তত্বাবদায়ক সরকারের আমলে নানা হামলা মামলার শিকার হয়ে বাড়ি ছাড়েন সোহেল। পরে যুক্তরাজ্য গিয়ে বিএনপির ভাইস প্রেসিডেন্ট দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির রাজনীতি সক্রিয় অবস্তান ধরে বাংলাদেশে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ভিবন্ন ভাবে আন্দোলনে রাখেন অগ্রনী ভূমিকা। বিগত ছাত্রজতার আন্দোলনে যুক্তরাজ্যে অবস্থান করেও দিয়েছেন নানা দিক নির্দেশনা। বালাগঞ্জ বিএনপিকে সু-সংগঠিত করে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা। বাড়িতে গিয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নিজ পিতা পিতা মরহুম গেদাই মিয়ার কবর জিয়ারত করেন সোহেল আহমদ।

 

সুহেল মিয়া একাধারে লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক, বালাগঞ্জ ডি.এন স্কুল ছাত্রদলের সাবেক সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930