বর্ণাঢ্য আয়োজনে ওসমানীনগরে বিবিয়ানা মডেল ফার্মেসীর ২য় শাখার উদ্বোধন

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে ওসমানীনগরে বিবিয়ানা মডেল ফার্মেসীর ২য় শাখার উদ্বোধন

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের ন্যায্যমূল্যে ঔষধ প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবার সেবা ব্রত নিয়ে সিলেটের ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে উদ্ধোধন করা হয়েছে বিবিয়ানা মডেল ফার্মেসীর ২য় শাখা।

 

দেশী বিদেশেী ঔষধ নিয়ে ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ারাবাজারের হাজি নছিব উল্লাহ মার্কেটে বিবিয়ানা মডেল ফার্মেসী উদ্বোধনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

 

গ্রাম অঞ্চলের কেটে খাওয়া মানুষদের হাতের নাগালে সঠিক দামে ঔষধসহ সুষ্ট চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার প্রত্যায়ে বিবিয়ানা মডেল ফার্মেসীর সত্বাধীকারী এস এম মসুদ আহমদের আয়োজন উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক হারুন রশিদ,আমার দেশ পত্রিকা ওসমানীনগর প্রতিনিধি সাইফুর এম রেফুল, ওসমানীনগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইমন আহমদ, বিএনপি নেতা হাজী মোঃ মোজাহিদ আলী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক লুৎফর রহমান, মোঃ আফজাল খান, ডা: আব্দুল হাই, আব্দুল মালিক, সিজিল আহমদ, জুয়েল আহমদ, মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ আহমদসহ আরও অনেক।

 

এসময় বক্তারা বলেন,ইসলামের নির্দেশনা অনুযায়ী সততা ও আমানতদারির সঙ্গে মানুষের কল্যাণকামী হয়ে ব্যবসা পরিচালনা করতে পারলে সন্দেহাতীতভাবে তা ইবাদতে পরিণত হবে। অসুস্থ মানুষের প্রতি সমবেদনা, সহানুভূতি ও সহযোগিতা করা উত্তম ইবাদত। এলাকার মানুষের চাহিদা পূরণে বিবিয়ানা মডেল ফার্মেসী ন্যাজ্যমূল্যে ঔষধ বিক্রি ও অসুস্থ লোকজনকে সুষ্ঠ চিকিৎসা সেবার যে লক্ষ্য নিয়ে প্রতিষ্টিত হয়েছে। চিকৎসা সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন বক্তারা।

 

সভাশেষে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ গ্রহন করেন ব্যবসায়ীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীয় পেশার বাসিন্দারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930