সাংবাদিক সংস্থার সদস্য হলেন সাংবাদিক মুন্না

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

সাংবাদিক সংস্থার সদস্য হলেন সাংবাদিক মুন্না

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন এশিয়ান টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না। পাশাপাশি দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন তিনি।

উল্লেখ্য, গেল ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের নির্বাহী পরিষদ সভায় সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন যথাক্রমে সাংবাদিক নেতা আল-হেলাল ও হাসান চৌধুরী।

 

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, নয়া দিগন্তের তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনবি ও ভোরের ডাকের অরুণ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের পাতার মোজাম্মেল আলম ভুঁইয়া, মাই টিভির আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক সংবাদ প্রতিদিনের রাজু আহমেদ রমজান, সহ-সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভির মিজানুর রহমান রুমান, কোষাধ্যক্ষ চ্যানেল এস- এর ফুয়াদ মনি তালুকদার, দপ্তর সম্পাদক যায়যায় দিনের আশিস রহমান, প্রচার সম্পাদক বিজয় টিভির আলাউর রাহমান, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক প্রভাতের আনোয়ারুল হক।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন এশিয়ান টিভি ও লন্ডন বাংলা নিউজ ডট নেটের এনামুল কবির মুন্না, নয়া দিগন্তের দিরাই প্রতিনিধি ইমরান হোসাইন, ঢাকা টাইমস-এর জেলা প্রতিনিধ জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন, খবরপত্রের জেলা প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, মানবকন্ঠের জগন্নাথপুর প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আহম্মদ কবির, দৈনিক জনতার জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন মনোনীত হয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930