সুনামগঞ্জে ৬টি বালুভর্তি নৌকা আটক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

সুনামগঞ্জে ৬টি বালুভর্তি নৌকা আটক

প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ০৬টি বালুভর্তি নৌকা আটক করেছে পুলিশ।  সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালামের নির্দেশে, এসআই জহিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপর পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

 

পুলিশ জানায়, বেশ কয়েকদিন যাবত ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ করছিলো একটি চক্র। এমন সংবাদ পেয়ে অভিযান চালালে বালু ভর্তি নৌকা রেখে পালিয়ে যায় বালুখেকোরা। এ সময় ধোপাজান নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি ৬টি নৌকা আটক করা হয়। 

 

অবৈধ বালুভর্তি নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান,  ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশ সব সময় সচেতন ছিলো। এরই ধারাবাহিকতায় বালু খেকোদের আগ্রাসন বন্ধে নিয়মিত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যতদিন পর্যন্ত অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না ততদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930