দোয়ারাবাজারে হত্যা: শরীয়তপুরে আত্মগোপনে ছিলেন দুই ভাই

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

দোয়ারাবাজারে হত্যা: শরীয়তপুরে আত্মগোপনে ছিলেন দুই ভাই

জেলা প্রতিনিধিঃঃ

সুনমগেঞ্জের দোয়ারাবাজারে হাসান হত্যা মামলার প্রধান অভিযুক্ত দুই ভাই হাসাইন আহমেদ নেইমার (২০) ও হোসাইন আহমেদ (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর ছেলে।

 

 

তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী অফিসার দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার  রাতে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার থিরপাড়া ডিঙামানিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

 

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক দুই ভাইকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

 

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর-নরসিংপুর রাস্তায় দ্বীনেরটুক মাদ্রাসাগামী ব্রিজের পাশে দূর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে হাসান আলী মারা যায়। নিহত হাসান স্থানীয় দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর ছেলে। নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930