ধর্মপাশায় এলজিইডি ব্রিজের বেহাল দশা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

ধর্মপাশায় এলজিইডি ব্রিজের বেহাল দশা

এম এম এ রেজা পহেল/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে শয়তান খালের উপর এলজিইডি নির্মিত ব্রিজটির বেহাল দশায় জন ভোগান্তি চরম অবস্থায় পৌছেছে। ব্রিজের বিভিন্ন জায়গায় ভেঙে প্লাষ্টার উটে রড বের হয়ে গেছে। তাছাড়া ব্রিজের সাইডের রেলিং ভেঙে গেছে, মাঝে মাঝে মাঝখানে গর্ত হয়ে গেছে। দুইজন লোক উটলে ব্রিজটি নড়বড় করে। যে কোন সময় একটি বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

 

এলজিইডির গ্রামিন সড়কের উপর এই ব্রীজটি ১৯৯৭ ইং সালে নির্মীত হয়েছিল। নেত্রকোনা মধ্যনগর হাইওয়ে রোড হইতে গার্লস স্কুলের দক্ষিণ পাশদিয়ে ধর্মপাশা সরকারি কলেজের সামনে পর্যন্ত রাস্তার মাঝখানে শয়তান খালের উপর এই ব্রিজটি অবস্থিত।


এই ব্রীজ এর উপর দিয়ে সরকারি কলেজ, জনতা উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ ও গার্লস স্কুলে, হাজার হাজার ছাত্র ছাত্রী ও সাধারন মানুষ যাতায়াত করে প্রতিদিন।

 

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, এই ব্রিজটি উপর দিয়ে হাজার হাজার ছাত্র ছাত্রীসহ জন-সাধারণ যাওয়া আশা করেন। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি জন স্বার্থে দ্রুত ব্রীজটি পূন নির্মানের দাবি জানাচ্ছি।

 

ধর্মপাশা উপজেলা প্রকৌশলি মোঃ শাহাবুদ্দিন বলেন, এই শয়তান খালের উপর এলজিইডি ব্রিজটি করা অতি জরুরি। ডিজাইন উইনিটে কাজ চলমান আছে, আশা করি কিছু দিনের মধ্যে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে।

 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান বলেন, এই এলজিইডি ব্রিজের কাজটি চলমান প্রক্রিয়ায় আছে। আশা করি কিছু দিনের মধ্যে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930