মৌলভীবাজারের জমি আত্মসাৎ ও হামলার অভিযোগ

প্রকাশিত: 2:56 PM, January 28, 2025

মৌলভীবাজারের জমি আত্মসাৎ ও হামলার অভিযোগ

প্রতিনিধি/জুড়ীঃঃ

মৌলভীবাজারের জুড়ীতে আপন চাচাতো ভাই গং কর্তৃক কাগজাত জালিয়াতের মাধ্যমে মৌরশী জমি আত্মসাৎ ও জবরদখল এবং প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে জুড়ী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত আব্দুল বারির পুত্র রুবেল আহমদ।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন- আমার দাদা মরহুম উছমান আলীর তিন সন্তান আব্দুল গণি, আব্দুল লতিফ ও আব্দুল বারি। উছমান আলীর নামে বড়ধামাই মৌজায় ৭.৩৮ একর ভূমি, শিলঘাট টি স্টেট মৌজায় ১৪.১৭ একর ভূমি রয়েছে। উত্তরাধীকার সূত্রে আব্দুল গণি, আব্দুল লতিফ ও আব্দুল বারি উক্ত ভূমির অংশীদার। তাছাড়া শিলঘাট টি স্টেট মৌজায় উক্ত তিন ভাইয়ের নামে ২০.২৭ একর ভূমি ক্রয় করা। আমার বাবা আব্দুল বারি উল্লেখিত ভূমির ৩ ভাগের এক অংশের মালিক।

 

 

আর.এস জরিপ চলাকালে আমার বাবা আব্দুল বারি অসুস্থ হয়ে বাক ও স্মৃতি শক্তিহীন ছিলেন। আমি তখন ছোট, জমি সংক্রান্ত আমার কোনো ধারণা ছিল না। সে সুযোগে চাচাতো ভাই আব্দুল মতিন ও আব্দুল হাই আমার মা ও বোনদেরকে ভয়ভীতি দেখিয়ে জমির সকল কাগজপত্র জোর করে নিয়ে নেন। পরবর্তীতে প্রিন্ট পরচা পেয়ে জানতে পারি দুই মৌজায় মাত্র ৫.৩৯ একর ভূমি আমার বাবা আব্দুল বারির নামে রেকর্ড হয়েছে, বাবার হিস্যার বাকী প্রায় ৯ একর জমি আমার চাচা আব্দুল গণি ও আব্দুল লতিফ-এর উত্তরাধীকারগণের নামে রেকর্ড হয়েছে। সমুদয় ভূমির কোনো বাটোয়ারা নামা ও সীমানা নির্ধারণ না হলেও আব্দুল মতিন ও আব্দুল হাই সুবিধার জায়গা সমুহ বলপূর্বক দখলে নেবার চেষ্টা করছেন। আব্দুল মতিন, আব্দুল হাই ও তার ছেলে আবু সুফিয়ান বিভিন্ন সময়ে আমাদের উপর অত্যাচার-নির্যাতন চালায়। ইতিপূর্বে আমার বাড়ির গাছ-বাঁশ কাটতে আসলে আমি বাধা দেই।

 

 

এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করে। আমি বেশ কিছুদিন পূর্বে আমার বিষয় সমুহের প্রতিকার, মৌরশী ভূমির সমবন্টন ও নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসিল্যান্ড ও ওসি বরাবরে আবেদন করেও কোনো প্রতিকার পাইনি।

 

মাস খানেক পূর্বে আব্দুল হাই এর প্রবাসী দুই ভাই আব্দুর রব ও আব্দুল হাশিম দেশে আসলে জোর পূর্বক আমার বাড়ির গাছ-বাঁশ কেটে নিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং আমার বাড়িতে বাথরুমের ট্যাংকি নির্মাণ কাজ শুরু করেছে। বাধা দিতে গেলেই হত্যার হুমকি দিচ্ছে। আমি অসহায় হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমি সম্পত্তির সমবন্টনের মাধ্যমে ন্যায্য হিস্যা ও নিরাপত্তা চাই।

 

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031