নবীগঞ্জে হামলায় একই পরিবারের ৪ জন আহত

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

নবীগঞ্জে হামলায় একই পরিবারের ৪ জন আহত

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বরাকোনা গ্রামের পুর্র্ব বিরোধের জের হামলার ঘটনায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। আহতের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

জানা যায়, বরাকো গ্রামের আব্দুল হকের সাথে তারই আপন ভাই সফির মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। গত শুক্রবার সকালে করোনা ভাইরাস রোধে সারা দেশে যান পরিবহন না চলার কারনে আঃ হকের পুত্র সাইফুর তাদের সিএনজি গাড়ী নিয়ে রোজি করতে না যাওয়ায় গালিগালাজ শুরু করেন সফির মিয়া।

 

এসময় সাইফুর প্রতিবাদ করায় সফির মিয়া, আঃ রহমান, আব্দুর নুর ও তার পরিবারের লোকজন তাকে এলাপাতারি হামলা করে। এসময় তার আত্ম চিৎকারে তার বাবা, বউ, ছোট ভাই এগিয়ে আসলে তাদের উপর হামলা করে আহত করে হামলাকারীরা। হামলাকারী এসময় সাইফুরের বউয়ের গলা থেকে একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

 

হামালায় আহত আব্দুল হক (৬০), মোঃ সাইফুর রহমান(৩০), রুনা বেগম(২৫) ও সইফুল মিয়া (২০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। হামালার ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31