র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে গ্রেফতার ডাকাত দলেরে এক সদস্য

প্রকাশিত: 4:11 PM, February 17, 2025

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে গ্রেফতার ডাকাত দলেরে এক সদস্য

লন্ডন বাংলা ডেস্ক ::

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে হবিগঞ্জ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. জামাল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে চুনারুঘাট উপজেলার বটেরতলা মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জামাল মিয়া ।

 

 

 

 

র‌্যাব-৯ জানায়, জামাল মিয়া একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গত ৫ আগস্টের পর থেকে চক্রটি সক্রিয়ভাবে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ অপরাধ কর্মকান্ড সংগঠিত করে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জামালের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে।

 

 

সোমবার বিকেলে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30