হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০ জন

প্রকাশিত: 2:23 PM, February 22, 2025

হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০ জন

লন্ডন বাংলা ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।

 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- অ্যাড. সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবুকালাম (৩০), জামিল চৌধুরি, মনির(২৩), তানবির (২২), সোহান (২৪) সহ উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

 

স্থানীয়রা জানান, মাজারের ওরসকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুলের সঙ্গে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সাজিদুর রহমান সজলের পক্ষের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এ ছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

 

স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন হোসেন জানান, দীর্ঘদিন একভাবে ওরস পালন হয়ে আসছিল। এবার নতুনভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমাদের সালিশ এরা কেউই মানেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মারামারি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে তদন্ত চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30