হবিগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 4:41 PM, February 23, 2025

হবিগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মিজানুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

 

গ্রেপ্তারকৃত মিজানুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

 

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মিজানুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30