বৈষম্যবিরোধী ছাত্রদের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: 4:03 PM, February 26, 2025

বৈষম্যবিরোধী ছাত্রদের আহ্বায়ক কমিটি ঘোষণা

লন্ডন বাংলা ডেস্ক ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্র ঘোষিত কমিটি ঘোষণা করা হলে এই ঝাড়ু মিছিল করা হয়।

 

 

ছয় মাসের জন্য কেন্দ্র ঘোষিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিব, সদস্যসচিব মাহদি হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন ও মুখপাত্র রাশেদা ইসলাম।

 

 

এদিকে খবর পেয়ে রাতেই কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিবের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কয়েকটি সড়ক ঘোরে। এ সময় তাঁরা ‘টাকার বিনিময়ে পকেট কমিটি মানি না, মানব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’ বলে কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30