খেলাপি ঋণ বেড়ে রেকর্ড

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

খেলাপি ঋণ বেড়ে রেকর্ড

লন্ডন বাংলা ডেস্ক::

খেলাপি ঋণ বেড়ে ফের রেকর্ড হয়েছে। গত বছরের ডিসেম্বর প্রান্তিক শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২০ দশমিক ২ শতাংশ।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।

 

মূলত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ার কারণে খেলাপি ঋণে এমন রেকর্ড হয়েছে। এর আগে সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকখাতে খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ। ফলে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৮ কোটি টাকা।

আর ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২ লাখ কোটি টাকা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930