নতুন ছাত্রসংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

নতুন ছাত্রসংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

লন্ডন বাংলা ডেস্ক ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের এই সংগঠনের আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার।

 

এদিকে, নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে। তাদের দাবি, জুলাই আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া তাদের দাবি উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করেছেন।

 

এ সময় শিক্ষার্থীরা, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দে রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এখনও উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।

 

বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোন কমিটি হয় তা কখনো আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930