রমজানে ভালোর সাথে পচা ছোলা মিশিয়ে বিক্রির পায়তারা

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

রমজানে ভালোর সাথে পচা ছোলা মিশিয়ে বিক্রির পায়তারা

লন্ডন বাংলা ডেস্ক ::

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে এক হাজার কেজি পচা ছোলাবুট জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ছোলাবুট নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এসময় পচা পণ্য সংরক্ষণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান করেন জেলা প্রশাসনের সমন্বয়ে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান— গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌধুরী বাজার এলাকায় বাদল রায়ের গুদামে অভিযান করা হয়। এসময় গুদামে পচা ১ হাজার কেজি ছোলাবুট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে নদীতে ফেলে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত শ্যামল দেবকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে রমজান মাসে ভাল ছোলাবুটের সাথে পচা বুট বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন গুদামে রক্ষিত পামওয়েল তেল মজুদ না রেখে দ্রুত বিক্রির জন্য বলা হয়। অভিযানকালে সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। বাজারে পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031