সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবদুল মুকিতের সহধর্মিণী মুনমুন আক্তার ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তিনি সিলেট মহানগরের মিরাবাজার এলাকাস্থ তাঁর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪২ বছর।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক :
আবদুল মুকিতের সহধর্মিণী মুনমুন আক্তারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।