সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
প্রতিনিধি / ওসমানীনগর::
পবিত্র রমজান উপলক্ষে সিলেটের সেবামূলক সংগঠন “সৎ পথের পথিকরা” আয়োজন করেছে এক অনন্য ইফতার কার্যক্রম। পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন কমপক্ষে ১০০+ ইফতার প্যাকেট মাত্র ৫ টাকায় বিতরণ করা হবে।
সিলেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অসহায় ও সাধারণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা, যাতে স্বল্পমূল্যে মানসম্মত ইফতার নিশ্চিত করা যায়। ৩০ রমজানজুড়ে এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।
নিয়ম ও অংশগ্রহণ একজন রোজাদার শুধুমাত্র একটি প্যাকেট নিতে পারবেন। ইচ্ছুক ব্যক্তি চাইলে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন অথবা ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পারেন। এছাড়া ও সম্পুর্ন বিনামূল্যে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার বিতরণ করা হবে।। আজকে থেকে ত্রাণ রেশন বিতরণ কার্যক্রম চলবে। এই মহতী উদ্যোগে শরিক হয়ে রমজানের বরকত লাভ করতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে, সংগঠনের পক্ষ থেকে।